দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

 

দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কমিটি ভেঙে দেওয়া হয়েছে

দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কমিটি ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি, এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।


Previous Post Next Post