পরীমণি: বন্যাকবলিত মানুষের দুর্দশা দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

 


পরীমণি: বন্যাকবলিত মানুষের দুর্দশা
দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল। বন্যার্তদের পাশে দাঁড়াতে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন তারকারাও। চিত্রনায়িকা পরীমণি সর্বোচ্চ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২১ আগস্ট) রাতে, পরীমণি পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আল্লাহ! কি করবো আমি! বুকের ভেতরে দুমড়ে-মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো!"

পরীমণি আরও লেখেন, "আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো, ইনশাআল্লাহ।"



গত ২০ আগস্ট থেকে বন্যার পরিস্থিতি সৃষ্টির পর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি। সেগুলো হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। এসব জেলার ৪৩ উপজেলা বন্যায় প্লাবিত। মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, এবং ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।




Previous Post Next Post