শিক্ষাঙ্গনে কোনো অবস্থাতেই বল প্রয়োগ করা বা কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা যাবে না-শিক্ষা উপদেষ্টা

 


অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষাঙ্গনে কোনোভাবেই বল প্রয়োগ করা যাবে না এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। যে যত অন্যায় করুক না কেন, নিয়ম মেনে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, নতুন শিক্ষানীতি প্রণয়নে আরও সময় লাগবে। পর্যাপ্ত সময় থাকলে পুরো শিক্ষাক্রম পুনর্বিন্যাস করে বই প্রকাশ করা যেত, তবে সেই সুযোগ নেই। তাই আগামী বছরের পাঠ্যবইয়ের মলাটে কিছু পরিবর্তন আসতে পারে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা উচিত, সেটি পুনরুদ্ধার করতে হবে। শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে কাজ করতে হবে।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে দুর্বল অংশ হলো মাধ্যমিক শিক্ষা। তাঁর মতে, প্রাথমিক শিক্ষা সরকারি হলেও মাধ্যমিক শিক্ষায় ব্যাপক অনিয়ম ও অবহেলা রয়েছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে প্রধান বাধা সৃষ্টি করছে।


Previous Post Next Post