![]() |
| জাতিসংঘ মহাসচিব |
জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি, এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই দাবি জানান।
স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডুজারিক বলেন, জাতিসংঘ সহিংসতা, প্রাণহানি, এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির কথা বলছে এবং এই বিষয়ে জবাবদিহি আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
Tags
Bangla news
